ভারতের সঙ্গে গোলামী চুক্তির প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বললেন “না, এমন কিছু নেই’

সাম্প্রতিক এক প্রেস ব্রিফিংয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নবানে জর্জরিত করেছেন সাংবাদিকরা। এরকম একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একজন সাংবাদিক পররাষ্ট্র উদেষ্টাকে প্রশ্ন করছেন—বিগত ১৬ বছরে ভারতের সঙ্গে যে শতাধিক চুক্তি হয়েছে, তার কোনটিতে বাংলাদেশের স্বার্থবিরোধী উপাদান ছিল কি না বা “ভারতের সঙ্গে কি কোনো গোলামী চুক্তি হয়েছে?”

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জবাবে বলেন, “না, এমন কিছু নেই।” তিনি জানান, এসব চুক্তি দু’দেশের সম্মতিতে এবং পারস্পরিক লাভের ভিত্তিতেই হয়েছে।

সাংবাদিকরা এরপর প্রশ্ন করেন, এতদিন ধরে বলা হচ্ছে শেখ হাসিনা সরকার নাকি দেশ বিক্রি করে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একটি চুক্তিও কেউ দেখাতে পারছে না যা বাংলাদেশের স্বার্থবিরোধী ছিল। এই প্রশ্নে উপদেষ্টা আবারও পূর্বের বক্তব্য পুনরাবৃত্তি করে বলেন, “চুক্তিগুলো দুই দেশের সম্মতিতে এবং দুই দেশের লাভের কথা ভেবেই হয়েছে।”

এরপরই ওঠে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্নটি—“আওয়ামী লীগের সময়ে করা চুক্তি ভারত নিজেই একটার পর একটা বাতিল করলেও, বাংলাদেশ কেন সেগুলো বাতিল করছে না?”
উপদেষ্টা জানান, “আমরা ১০০টিরও বেশি চুক্তি পর্যালোচনা করে দেখছি কোনো সমস্যা আছে কি না। এখনো কোনো সমস্যা পাইনি। যদি পাই, তাহলে তা নিয়ে আলোচনা করব।”

শেষ প্রশ্নে একধরনের হতাশা ও ক্ষোভ উগরে দেন এক সাংবাদিক—
“বলা হতো শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে, হাজার হাজার চুক্তি করেছেন—তাহলে সেইসব চুক্তিগুলো আজও রেখে দিয়েছেন কেন? আর এখন পর্যন্ত দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি তুলে ধরতে পারছেন না—এটা কিসের ব্যর্থতা?”

 ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=1855255741992691&rdid=LQduOzPgMCeZEPRu 

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।