লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, রক্ষা পেলো কালনী এক্সপ্রেস

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনে রেললাইনের ওপর হেলে পড়া একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে লাউয়াছড়া সংরক্ষিত বন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গাছটি ভোরে কোনো এক সময় ঝোড়ো হাওয়ায় রেললাইনের ওপর হেলে পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি দ্রুতগতিতে থাকলেও চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল সড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তনগর ট্রেন কালনীর ধাক্কা লেগে ইঞ্জিনের কিছুটা ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। লাউয়াছড়া বনের ভেতরে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।