ভারতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ১৮ তীর্থযাত্রীর

ভারতে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৮ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) ঝাড়খণ্ড রাজ্যে ওই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে তীর্থযাত্রীদের বহনকারী বাসের সংঘর্ষ ঘটেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। এর পেছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদ্‌যাপনের জন্য একটি হিন্দু মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তীর্থযাত্রীরা গঙ্গার পানি নিয়ে ওই মন্দিরে শিবের পূজা করতে যাচ্ছিলেন।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তার কার্যালয় থেকে বলা হয়েছে, ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রতি বছর ভারতে সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।