ভারতে বিধ্বস্ত সেই বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৩০ যাত্রী, ১০ ক্রু সদস্য, ২ জন পাইলটসহ মোট ২৪২ জন ছিলেন। বিধ্বস্ত বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের যাত্রীদের তালিকায় বিজয় রুপানীর নাম ছিল। তিনি বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। লন্ডনে তিনি মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রতিবেদনে মতে, ঘটনারস্থল থেকে এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিজয় রুপানির ভাগ্যে কী ঘটেছে এখনো জানা যায়নি। কারণ বিধ্বস্ত বিমানের যাত্রীদের নিহতদের তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিজয় রুপানির ঘনিষ্ঠ প্রশান্ত ভালা আনন্দবাজারকে জানিয়েছেন, তিনি বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তার। যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বিজয় রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।