ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নিরব (২)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রোববার দিবাগত রাত কিংবা সোমবার ভোরে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।