‘ভালো হয়ে যাও মাসুদ’—তাহেরির হুঁশিয়ারি

লোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নিদের দুর্বল ভাবলে ভুল হবে, আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জানি। ৫৩ বছরের জীবনে বর্তমান সময়ে চারদিকে সুন্নিদের জয়গান উঠেছে।

মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান তুলে তাহেরি তাদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বাক্যটি উচ্চারণ করেন—“ভালো হয়ে যাও মাসুদ!”
রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার শিল্প এলাকা মাঠে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কক্সবাজার সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গুরুত্বের সঙ্গে উল্লেখযোগ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ে বিতর্কিত বক্তব্যের কারণে আলোচিত গিয়াস উদ্দিন তাহেরি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।