ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

ভাষাসৈনিক, চিকিৎসক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী।

গত ২৮ সেপ্টেম্বর থেকে তিনি বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক পেশায় ছিলেন চিকিৎসক। তিনি রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দেয়।

ভাষা আন্দোলনের ইতিহাস, কবিতা, প্রবন্ধ ও গবেষণাসহ তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ২০০৬ সালে তিনি স্ত্রীকে হারান। নিঃসন্তান আহমদ রফিক জীবনের শেষ সময় পর্যন্ত সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের স্মৃতিচর্চায় সক্রিয় ছিলেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।