ভেড়ামারায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ  

ভেড়ামারা প্রতিনিধি ॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় ভেড়ামারা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ভিডিপি’র ২৪ জন সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।  ভেড়ামারা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের পক্ষে, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসার ও ভিডিপি প্রশিক্ষক এবং আইরিন রহমান আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ২৪  জন সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।এ সময় আনসার ও ভিডিপি’র সদস্য ছাড়াও গণমাধ্যম  কর্মী উপস্থিত ছিলেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।