ভেড়ামারায় তীব্র শীতে জরাজীর্ণ জনজীবন

fay 5 15 1 24 ভেড়ামারায় তীব্র শীতে জরাজীর্ণ জনজীবনভেড়ামারা প্রতিনিধি ॥ গত কয়েকদিন যাবৎ ভেড়ামারা ও তার আশ পাশের অঞ্চলগুলো কুয়াশা, হালকা বাতাস আর প্রচন্ড শীতে জরাজীর্ণ জনজীবন। প্রচন্ড শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জীবন যাপন। মানুষের সাথে সাথে গবাদি পশু ও অতিরিক্ত শীতে আক্রান্ত। শিশু ও বয়স্ক মানুষের বিড়ম্বনা বেশী। বাড়তে পারে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। নিম্ন আয়ের মানুষ, সহায় সম্বলহীন ছিন্নমুল মানুষ যাদের মাথা গোঁজার ঠাঁয় নেই তারা ভয়াবহ কষ্টে দিন পার করছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বারান্দা কিংবা রেলষ্টেশনের খোলা জায়গায় সামান্য শীতবস্ত্র বা শীতবস্ত্র বিহীন তাদের কষ্টের বর্ণনা দেয়া দুস্কর। এতদসব কারণে ভেড়ামারার সকল বিত্তবান, সামর্থ্যবান মানুষের মানুষকে শীতে জ্বরাজীর্ণ, ভেড়ামারার দরিদ্র, সহায় সম্বলহীন মানুষের শীত কষ্ট নিবারণে তাদের পাশে দাঁড়ানো ও তাদের জন্য একটু সহায়তার হাত বাড়ানোর আবেদন এই সকল কষ্টে থাকা মানুষগুলোর।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।