কুষ্টিয়ায় দুইজন মাদক সেবী গ্রেফতার

fay 4 15 1 24 কুষ্টিয়ায় দুইজন মাদক সেবী গ্রেফতারনিজ সংবাদ ॥ রবিবার (১৪ই জানুয়ারি) দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুষ্টিয়া সদর থানাধীন জাহাঙ্গীরের ছেলে সুজন (২৫) নামের একজনকে মাদক সেবনের অপরাধে হরিশংকরপুর থেকে গ্রেপ্তার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে সুজন কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর আরেকটি অভিযানে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন মাঠপাড়ার মকবুল হোসেনের ছেলে ইউনুস (৪৫) কে একই অপরাধের সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।