মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি, সাবেক পরিচালক শফিকুল বরখাস্ত

৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলামকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা প্রতিবেদন আদালতে গৃহীত হওয়ায় (১৩ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের মামলায় দুদকের দাখিল করা চার্জশিট ২০২১ সালের ২৫ জানুয়ারি আদালত গ্রহণ করেছেন।

তাই মো. শফিকুল ইসলামকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯ (২) অনুযায়ী ২০২১ সালের ২৫ জানুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য:  ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখছে সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান নেই।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।