ময়মনসিংহে এনসিপি নেতার ওপর বিক্ষুব্ধ জনতার হামলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানার ওপর হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কাশিগঞ্জ বাজারে মাসুদ রানার পথরোধ করে এই হামলা চালানো হয়।

হামলার শিকার মাসুদ রানা (৩৬) বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আ. আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য এবং কৃষি উইং : জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এনসিপি নেতা মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তারাকান্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিগঞ্জ বাজারের ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে কয়েকজন তার গতিপথ আটকে দেয় এবং তাদের সঙ্গে আরও ২০-৩০ জন যোগ দেয়। বিক্ষুব্ধরা মিছিল করে একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারা শুরু করে। তার চিৎকারে আশপাশে অবস্থান করা স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এই ঘটনার পর কাশিগঞ্জ বাজারে হামলার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, এ বিষয়ে মাসুদ রানা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।