ময়মনসিংহে গাড়িচাপায় প্রাণ গেলো পথচারীর

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় নবী হোসেন (৪৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে উপজেলার বর্তা গ্রামে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন নবী হোসেন।এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার এসআই গোবিন্দ চন্দ্র জানান, সংবাদ পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।