ময়মনসিংহে নাত জামাইয়ের সঙ্গে বিবাদে নানি শাশুড়ির মৃত্যু

ময়মনসিংহে অভিমান করে স্ত্রী চলে যাওয়ার পর নানি শাশুড়ির সঙ্গে বিবাদে জড়ান নাত জামাই। ধাক্কাধাক্কির একপর্যায়ে কিছুদূর যেতেই রেললাইনের পাশে ঢলে পড়ে মারা যান তিনি।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নান্দাইলের মুশলী ইউনিয়নের দাপুনাটি গ্রামে এমন ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী মোসাম্মৎ জোবেদা বেগম (৬৫)। তার নাতিনকে বিয়ে দেন মো. লাল মিয়ার ছেলে মো. বাদল মিয়ার (৪০) সঙ্গে। গত প্রায় মাসখানেক আগে বাদলের স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। স্ত্রীর অভিমান ভাঙিয়ে বেশ কয়েকবার আনার চেষ্টা করলেও আসতে রাজী হননি স্ত্রী। এ বিচার করেননি নানি শাশুড়ি জোবেদা। বাদলের ধারণা স্ত্রী না আসার পেছনে নানি শাশুড়ি জোবেদার হাত আছে।

এ নিয়ে আজ শনিবার বিকেল ৫টার দিকে নানি শাশুড়ি জোবেদার সঙ্গে তর্কে লিপ্ত হন বাদল। ওই সময় বৃদ্ধা জোবেদাকে শরীরে ধরে বেশ কয়েকটি ধাক্কাও দেয় বাদল।

জোবেদা কোথাও বিচার না পেয়ে পাশের এলাকায় বসবাসকারী ভাগ্নের বাড়িতে যেতে চান বিচার নিয়ে। এ সময় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে নাতির সঙ্গে তর্কবিতর্কে উত্তেজিত হয়েছিলেন।

এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।