মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। যেখানে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে মুকুট পড়ার জন্য লড়াই করবে ৩৬ দল। নতুন মৌসুমের সেই লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম রাতে অনুষ্ঠিত হবে ছয় ম্যাচ।

২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলাটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।

এছাড়াও রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ নামবে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইর বিপক্ষে। নতুন ফরম্যাট চালু হওয়ার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলছে মার্সেইর। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

তবে আজ রাতের সবচেয়ে বড় ম্যাচ ইতালিয়ান ক্লাব জুভেন্টাস বনাম জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ। রাত ১টায় জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শক্তিমত্তার দিক থেকে দুই দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার সামর্থ্য রাখে। যার কারণে উদ্বোধনী রাতে এই ম্যাচের ওপর চোখ থাকবে সবার।

এছাড়াও রাত ১টায় আরেক ম্যাচে মাঠে নামবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম এবং স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। পিএসজিকে উয়েফা সুপার কাপের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে টটেনহ্যাম। তার আগে রাত ১০টায় ৪৫ মিনিটের অন্য ম্যাচে মাঠে নামবে ডাচ ক্লাব পিএসভি এবং বেলজিয়ামের ক্লাব রয়‍্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইস।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।