মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ: ভারতীয় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতের এক পুলিশ কর্মকর্তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিলেন তিনি। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা পি জন সেলভারাজ ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিচিসিটি জেলার ইদুপুর থানার টি ভেন্সি জন গ্রামের বাসিন্দা।

বুধবার (২০ আগস্ট) সকালে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিয়াদ হাসান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২২ মার্চ মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পি জন সেলভারাজকে আটক করে বিজিবি। পরে ১৩ জুন তিনি আদালত থেকে জামিন নেন এবং দেশের ভেতরে পালিয়ে যান। একই বছরের ১৩ আগস্ট সন্ধ্যায় নেপা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আবারও বিজিবির হাতে আটক হন ভারতীয় পুলিশের এ এসআই।

বুধবার আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।