ফাঁকা মেসে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা— বাবা-মা আমাকে ক্ষমা করে দিও

খুলনা নগরীর বয়রা এলাকার একটি মেস বাসা থেকে তিসা (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার ওই এলাকার একটি পাঁচতলা ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিসা সরকারি বয়রা মহিলা কলেজের ছাত্রী। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলার আ. রউফ মোল্লার মেয়ে। লাশ উদ্ধারের পর ঘরটি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জান গেছে। তাতে লেখা ছিল, ‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও।’

বিষয়টি নিশ্চিত করে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বয়রা কলেজের বিপরীতে পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে তিন ছাত্রীর সঙ্গে বসবাস করতেন তিসা। এ ঘটনার দুই দিন আগে বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে আবার ওই মেসে ফিরে আসেন। কিন্তু তিসা ফিরে আসার পর অপর দুই ছাত্রী বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, একা বাসায় রাতে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিসা আত্মহত্যা করেছেন।’

খুলনায় ফাঁকা মেসে ছাত্রীর ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা 'বাবা-মা আমায় ক্ষমা  করে দিও' - Bangla news

ওসি বলেন, ‘রাতে নিরাপত্তা প্রহরী বিষয়টি আঁচ করতে পেরে ওই বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক আবার তিসার বাবাকে বিষয়টি জানালে রাতে তাঁরা অভয়নগর থেকে খুলনায় চলে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে বিষয়টি পুলিশকে অবগত করেন তাঁরা। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তিসার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে তিসার ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘বাবা-মা, আমাকে ক্ষমা করে দিও।’

ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

তিসার বাবা রউফ মোল্লা বলেন, ‘কী দিয়ে কী হলো বুঝতে পারছি না। হাসপাতালের যাবতীয় কাজ শেষে আমরা লাশ বাড়ি নিয়ে যাব।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।