মঙ্গলবার, ১৪ই এপ্রিল ২০২৬, ১শে বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ১৪ই এপ্রিল ২০২৬, ১শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু মাজার দিঘির কুমির-কুকুর ঘটনায় তদন্তে নতুন মোড় দেড় মাসের ব্যবধানে ব্যাংক খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার জয়পুরহাটে নারী হত্যার পর ধানখেতে পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক চিকিৎসক ডা. কামরুল ইসলাম যুবদল নেতার চাঁদাবাজির শিকার রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক ও উত্তেজনা

জাতীয়

মাইলস্টোনের তিন শিক্ষক সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

খবরওয়ালা অনলাইন ডেস্ক:

প্রকাশ: 4শে ভাদ্র ১৪৩২ | ১৯ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5

মাইলস্টোনের তিন শিক্ষক সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে এ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, দুই ছেলে আদিল রশিদ ও আয়ান রশিদ, বোন মেহেতাজ চৌধুরী, ভাই মুনাফ মজিব চৌধুরী ও নিকট আত্মীয় কাওসার হোসেন চৌধুরী; শিক্ষক মাসুকা বেগমের বোন পাপড়ি রহমান ও ভগ্নিপতি খলিলুর রহমান এবং শিক্ষক মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা, বোন মুরশিদা খাতুন, ভাগ্নে মো. মাইদুল ইসলাম ও নিকট আত্মীয় হুমায়ূন কবির।

প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেন, বেশ কিছুদিন পার হলেও এই স্মৃতি এখনো সবার মধ্যে দগদগে হয়ে আছে। আমি ঘটনা জানামাত্রই আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু আপনারা যে দুঃসময়ের মধ্যে ছিলেন সেসময়ে দেখা করা সমীচীন হতো না। আমরা আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারি, কিন্তু এই দুঃসহ স্মৃতি মুছে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তবে এটুকু বলতে পারি এ শোক আপনাদের একার নয়। জাতি হিসেবে আমরা এই শোক ধারণ করি।

এসময় তিন শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতিকথা শুনতে চান প্রধান উপদেষ্টা।

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, তাকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন ফোনে আমার সঙ্গে কথা হয়। সেদিন বার্ন ইনস্টিটিউটে যে দৃশ্য দেখেছি, তা ভাষায় বর্ণনা করার মতো নয়। জীবনে যেন কারো সেই অভিজ্ঞতা না হয়। আমি তাকে দেখলাম, তার শরীরের একপাশ পুরোটা পুড়ে গেছে। সেখানে কয়েকজন সামান্য দগ্ধ বাচ্চা চিকিৎসা নিতে নিতে আমাকে বলল, ‘মিসই আমাদের টেনে টেনে বের করে আনলো! মিস তো সুস্থ ছিলেন! এমন হলো কেন!’ আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বের হয়ে এলে না কেন? তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না? সে আমাকে বলল, ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি? পৃথিবীর সব মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে তার জন্য দোয়া করেছে। সবার জন্যই সে নিবেদিত প্রাণ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ আগস্ট মারা যান মাহফুজা খাতুন। মায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, ‘আমার মা অনেকখানি সুস্থ হয়ে উঠেছিল। আমি ভেবেছিলাম, মাকে নিয়ে বাড়ি ফিরব। মাকে যেদিন হুইলচেয়ারে বসাই সেদিন মনে হলো আমি বিশ্ব জয় করেছি। মা ছাড়া একেকটা দিন আমার স্বপ্নের মতো মনে হয়। আমার তো বাবা নেই, এখন মা-ও চলে গেল। আমি এতিম হয়ে গেলাম। এখন পর্যন্ত নিজের বাসায় ফিরতে পারিনি। মা ছাড়া সে বাসায় ফিরব কী করে?’

মাসুকা বেগমের ভগ্নিপতি খলিলুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে অনেক দিন ধরেই তার (মাসুকা) বোন অসুস্থ। চোখে কিছুটা কম দেখেন। মাসুকা সব সময় তার বাবা ও বোনের সঙ্গে যোগাযোগ রাখত, তাঁদের চিকিৎসায় সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা ছিল। বাবাকে নিয়মিত হাতখরচ পাঠাত। আমার ছেলেমেয়েদেরও নিজের সন্তানের মতো মনে করত। প্রতিদিন তাঁদের সঙ্গে ওর কথা হতো। আমরা আর তার স্কুল-এই ছিল তাঁর জীবন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তাঁদের কথা শুনতে কষ্ট লাগে। একই সঙ্গে গর্ববোধ হয় যে আমাদের দেশে এমন নাগরিক আছে, যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছে। মানবতার এই দৃষ্টান্ত তারা প্রমাণ করে গেছে। আমরা ক্ষুদ্র মানব ছিলাম, তারা আমাদের বড় করেছে। সবার ভেতরে নাড়া দিয়েছে। সবাই এটা নিজের মধ্যে অনুভব করেছে, “আমি যদি সেই অবস্থানে থাকতাম, আমি কী করতাম? আমি কি জীবনের পরোয়া না করে এভাবে ছোট শিশুদের প্রাণ বাঁচাতে আত্মবিসর্জন দিতাম?” এই প্রশ্ন সবার মনে এসেছে। এই শিক্ষকগণ আমাদের গর্ব, আমাদের আদর্শ। তাঁদের স্মৃতি আমাদের ধরে রাখতে হবে। এ জন্য যা কিছু করা প্রয়োজন, আমরা তা করব।’

এ সময় মাহেরীন চৌধুরীর দুই ছেলে আদিল রশিদ ও আয়ান রশিদ, বোন মেহেতাজ চৌধুরী, ভাই মুনাফ মজিব চৌধুরী ও নিকটাত্মীয় কাওসার হোসেন চৌধুরী; মাসুকা বেগমের বোন পাপড়ি রহমান; মাহফুজা খাতুনের বোন মুরশিদা খাতুন, ভাগনে মো. মাইদুল ইসলাম ও নিকট আত্মীয় হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/এসআর

মন্তব্য