মাওশির নতুন মহাপরিচালক আজাদ খান, সরানো হলো এহতেসামকে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের মুখে অবশেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদ থেকে অধ্যাপক এহতেসাম উল হককে সরিয়ে দিয়েছে সরকার। নিয়োগের ২০ দিনের মাথায় তাঁকে এ পদ থেকে সরানো হলো।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এহতেসাম উল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। 

বুধবার( ১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারী কলেজ শাখা-২ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয় মুহাম্মদ আজাদ খানকে পুনরাদেশে না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মহাপরিচালক পদে পদায়ন করা হলো।

আজাদ খান বর্তমানে সরকারী আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।

খবরওয়ালা/এমএ জেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।