চিকেন নেকের কাছে পাক গোয়েন্দাদের নিয়ে গিয়েছিল বাংলাদেশ: ভারত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশের সহযোগিতায় চিকেন নেকের কাছাকাছি পৌঁছেছিল বলে দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

তার কাছে প্রশ্ন করা হয়, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন। এ নিয়ে তিনি উদ্বিগ্ন কি না? জবাবে পাকিস্তানের নাম উচ্চারণ না করেই উপেন্দ্র বলেন, ‘আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ শব্দটি ব্যবহার করেছি। যদি ওই দেশের মানুষরা, অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি, তাহলে আমি এ নিয়ে উদ্বিগ্ন হবো।’

সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন ভারতে সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে বলে জানান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

তবে, ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল। বলেন, যদি প্রশাসনের কথা বলেন, এ ক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে। তখন আমি বলতে পারব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত।

এসময় কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সবসময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এ ছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষই ছড়াবে বলেও দাবি করেন তিনি।

তবে আদৌ বাংলাদেশ পাকিস্তানি গোয়েন্দাদের চিকেন নেকের কাছে নিয়ে গিয়েছিল কিনা তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।