আজ রাজধানীর যেসব এলাকায় ১৩ ঘণ্টা থাকবে না গ্যাস

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মূলত  গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) এমআরটি লাইন ১-এর পাইপলাইন স্থানান্তরের জন্য বন্ধ রাখা হবে গ্যাস সরবরাহ। 

এতে জানানো হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা ম্যাসট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীন এমআরটি লাইন-১-এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) অ্যালাইনমেন্ট হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা নদ্দা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।