মার্কিন রেসলিং তারকা হাল্ক হোগান আর নেই

যুক্তরাষ্ট্রের ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম আইকন, রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন। বৃহস্পতিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তার মৃত্যুর খবর জানায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।

ডব্লিউডব্লিউই-এর বিবৃতিতে বলা হয়, হাল্ক হোগান ছিলেন ১৯৮০-এর দশকের জনপ্রিয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য মুখ, যিনি প্রতিষ্ঠানটিকে বৈশ্বিক পরিচিতি এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডব্লিউডব্লিউই।

হাল্ক হোগানের প্রকৃত নাম ছিল টেরি বোলিয়া। ১৯৮০-এর দশকে তিনি ডব্লিউডব্লিউই-এর প্রতীকী তারকায় পরিণত হন। তাঁর অনন্য কুস্তির ধরন, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং নাটকীয় পারফরম্যান্স বিশ্বব্যাপী রেসলিং বিনোদনের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়।

পেশাদার রেসলিং ছাড়াও হোগান পরবর্তীতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা নেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন এবং রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তৃতা দেওয়ার সময় নাটকীয়ভাবে নিজের জামা ছিঁড়ে বলেন, ‘লেট ট্রাম্পাম্যানিয়া রান ওয়াইল্ড, ব্রাদার! লেট ট্রাম্পাম্যানিয়া রুল অ্যাগেইন!’

ডব্লিউডব্লিউই-এর শুরুর যুগে তিনি ছিলেন সেই অল্প কয়েকজন তারকার একজন, যিনি রেসলিংয়ের জনপ্রিয়তা কাজে লাগিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করতে চেয়েছিলেন।

হাল্ক হোগানের মৃত্যুতে রেসলিং দুনিয়া হারাল এক জীবন্ত কিংবদন্তিকে, যিনি শুধু রিংয়ে নয়, বিনোদন দুনিয়ার বাইরেও নিজের এক অনন্য প্রভাব রেখে গেছেন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।