মালিবাগে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীতে স্বামীর সঙ্গে কলহের জেরে আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

আয়েশার স্বামী মফিজ জানিয়েছেন, তিনি একজন নিরাপত্তাকর্মী। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে তিনি বাসা থেকে বেরিয়ে গেলে জানতে পারেন আয়েশা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের সংসারে দুই মাসের এক কন্যা সন্তান রয়েছে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামে। মালিবাগ চৌধুরীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।