কুষ্টিয়া মিরপুরে বিশ্ব মা দিবস পালিত 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল রোববার (১২মে)  বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা।

কুষ্টিয়া মিরপুরে বিশ্ব মা দিবস পালিত

 

কুষ্টিয়া মিরপুরে বিশ্ব মা দিবস পালিত 

 

এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মঞ্জিলা আরেফিন, উপজেলা তথ্য আপা হাসি খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তারা বলেন পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। মা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক। সন্তানের সাফল্যের পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।