মিরপুরে পাটবীজ উৎপাদনকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মিরপুর প্রতিনিধ ।। “সোনালী আশের সোনার দেশ,পাটপণ্যের বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার মিরপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন  “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)  প্রকল্প” এর আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষন গতকাল (বৃহস্পতিবার) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আব্দুল হালিম।উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পাট উন্নয়ন অফিসার মামুনার রশিদ,কুষ্টিয়া জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস,উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন-পাটবীজ বিদেশ থেকে আমদানী করে চাষ করার কারনে এদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে।তাই বর্তমান সরকারের উদ্যোগে দেশেই উন্নত পাটবীজ উৎপাদন করার চেষ্টা চলছে।সে লক্ষ্যেই পাট অধিদপ্তরের আওতায় কৃষকদের উদ্বুদ্ধ করে পাটবীজ চাষীদের উন্নত প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।