মিরপুর ও ভেড়ামারা বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে লিফলেট বিতরণ

Fay 5 4 1 24 মিরপুর ও ভেড়ামারা বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে লিফলেট বিতরণবিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জন করতে জনসাধারণকে আহ্বান জানিয়ে ভেড়ামারায় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মিরপুর পৌর ৬নং ওয়ার্ড ও ভেড়ামারা উপজেলার বাহির চর ইউনিয়নের বারো মাইল এলাকায় এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. শামীম উল হাসান অপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, জেলা কৃষক দলের সদস্য আব্দুল খালেদ, আব্দুর রাকিব, মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন প্রমূখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।