মিরপুর ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

রাজধানীর মিরপুর-১ এলাকা ও মৌচাকে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাগুলো ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন এবং তার পায়ে আঘাত লাগে। বিস্ফোরণের পরে দুর্বৃত্তরা দ্রুত সরে পড়ে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকে একজন অজ্ঞাত ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করেন। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় আজ সোমবার ঘোষণা করা হয়েছে। রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ গতকাল রবিবার এবং আজ সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।