মুন্সীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ২ ভাইকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জে এক বাড়িতে মুখোশ পরে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ২ ভাই গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে মুখোশধারী ১২ থেকে ১৫ জনের একটি ডাকাতদল সুরুজ্জামান সরকারের (৭২) দোতলা বসতবাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। ঘরে ঢুকেই তার বড় ছেলে শাকিল সরকার (৪২) ও মেজো ছেলে শামীম সরকারকে (৪৩) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ছোট ছেলে শিপন সরকারকে (৩৪) হাত-পা বেঁধে ভয়ভীতি দেখায়। এ সময় ডাকাতরা ঘর থেকে নগদ ৩-৪ লাখ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোনসহ চারটি মোবাইল সেট লুট করে পালিয়ে যায়।

পরে আহত শাকিল ও শামীম সরকারকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। 
এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।