মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি মুসলিম সেনাদের সঙ্গে ইফতার করেছেন। বৃহস্পতিবার(১৩ মার্চ) রাজধানী কিয়েভে ইউক্রেনের সামরিক বাহিনীর মুসলিম সদস্যদের আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ সময়, জেলেনস্কি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সাম্প্রতিক ইস্যু সম্পর্কে তার মতামত জানান। পরে, তিনি মুসলিম সেনাদের সঙ্গে একত্রে মাটিতে বসে ইফতার করেন এবং অংশ নেন মোনাজাতেও।

এ ঘটনায়, প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্রন্টলাইনে নিয়োজিত মুসলিম সেনাদের সঙ্গে সাক্ষাৎও করেন। বর্তমানে, ইউক্রেনের মুসলিম জনগণের সংখ্যা আনুমানিক ৭ থেকে ২০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ০.৯ শতাংশ। মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগই বসবাস করেন পূর্বাঞ্চলীয় ক্রাইমিয়ায়।

খবরওয়ালা/এসআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।