মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদকচক্রের বন্দুকযুদ্ধ, নিহত ১৩

প্রশান্ত মহাসাগর উপকূলীয় মেক্সিকোর সিনালোয়া রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে ১৩ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজ্যের গ্রামীণ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ।

মন্ত্রী জানান, হামলার আগে সশস্ত্র একটি দল স্থানীয় কর্তৃপক্ষের ওপর আক্রমণ চালায়। এরপর নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালিয়ে নয়জন অপহৃত ব্যক্তিকে মুক্ত করে। এ সময় চারজনকে আটক করা হয়।

সিনালোয়া রাজ্য বহু বছর ধরে কুখ্যাত সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন। সরকারি বাহিনী এই অঞ্চলকে কার্টেলের নিয়ন্ত্রণমুক্ত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে, ফলে রাজ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিনালোয়া কার্টেলের উপদলগুলোর মধ্যেও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলছে, যা অঞ্চলের পরিস্থিতি আরও অস্থিতিশীল করছে।

একই সঙ্গে প্রতিবেশী যুক্তরাষ্ট্রও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে মাদকচক্রবিরোধী অভিযান চালাচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৫টি কথিত মাদকবাহী নৌযান ধ্বংস এবং ৬৪ জন নিহত হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।