মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পাওয়া মো. আল-আমিন হাওলাদার নামক এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার ফি ও শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম আল-আমিনের হাতে মেডিকেল কলেজে ভর্তি এবং শিক্ষাসামগ্রী কেনার জন্য প্রয়োজনীয় অর্থসহ বই, খাতা, অ্যাপ্রোন ও অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান করেন।

মো. আল-আমিন হাওলাদার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় মেধায় ১১৭তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। লেখাপড়ায় অনিশ্চয়তার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে, খবর পেয়ে তারেক রহমান তাঁর ভর্তি ও শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় মো. আল-আমিন হাওলাদার তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নিজেও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব এর যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাব এর সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. মো. জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাব এর সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রেজওয়ান তাহসীন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আর রায়হান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।