মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ বিএনপির সাবেক নেতা আটক

মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে। এ সময় বিএনপির সাবেক এক নেতাকে আটক করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) ভোরে গাংনী পৌরসভার চৌগাছা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক গোলাম মোস্তফা (৫০) গাংনী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌরসভার চৌগাছা এলাকার ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‍্যাব–১২–এর গাংনী ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। গোলাম মোস্তফার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তাঁকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, যৌথ বাহিনী কর্তৃক আটক গোলাম মোস্তফাকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার কাজ শেষ হলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।