মোদির যুক্তরাষ্ট্র সফর: গুরুত্ব পেতে পারে যেসব বিষয়

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দু’‌দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি তার দেওয়া পোস্টে বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষায় আছি।’

মোদি ও ট্রাম্পের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে পূর্বেও আলোচনা হয়েছে। এই সফরে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে নতুন উদ্যোগ নিতে পারেন।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফরে গিয়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়ে যাবে না। আলোচনা হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও।

বিশেষজ্ঞদের মতে আলোচনার সম্ভাব্য বিষয়বস্তু হতে পারে, মার্কিন-ভারত কৌশলগত অংশীদারিত্ব। এতে দুই নেতা চীনকে মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারেন। ইতিমধ্যে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী হয়েছে। আলোচনা হতে পারে বাণিজ্য ও শুল্ক ইস্যু নিয়েও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় ৪,৬০০ কোটি ডলার। ট্রাম্প এই ঘাটতি কমাতে ভারতকে শুল্ক কমানোর আহ্বান জানাতে পারেন। অন্যদিকে, মোদি একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিতে পারেন। এছাড়া অনথিভুক্ত ৭.২৫ লাখ ভারতীয় অভিবাসী ফেরত পাঠানোর জন্য নেওয়ার জন্য মোদির উপর চাপ বাড়াতে পারেন ট্রাম্প। এদিকে তেল ও জ্বালানির ক্ষেত্রে ভারতকে আরও বেশি মার্কিন তেল কেনার আহ্বান জানাতে পারেন ট্রাম্প। অন্যদিকে, মোদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের পরমাণু শক্তি খাতে বিনিয়োগের জন্য প্ররোচিত করতে পারেন। এছাড়া প্রযুক্তি সহযোগিতা ও  ইরান ইস্যু নিয়েও আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মোদি তার সফরে মার্কিন ব্যবসায়ী নেতা, ভারতীয়-আমেরিকান সম্প্রদায় এবং টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গেও দেখা করতে পারেন। বৈদ্যুতিক যানবাহন খাতে ভারতের ক্রমবর্ধমান সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

এই সফরে দুই নেতার আলোচনা মার্কিন-ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

খবর‌ওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।