যথাযোগ্য মর্যাদায় মহান সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করেছে জাসদ

সকলের অংশগ্রহনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সর্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে-জাসদ

 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১১:৩০টায় শহীদ কর্ণেল তাহের মিলনায়াতনে আলোচনা সভা এবং শহীদ কর্ণেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকারী সভাপতি এড. রবিউল আলম। সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের সহ-সম্পাদক আসলাম খান বাবু, জাসদ ঢাকামহানগর পুর্বের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন প্রমুখ।

9k= যথাযোগ্য মর্যাদায় মহান সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করেছে জাসদ

সভায় জনাব এড. রবিউল আলম বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্তাকে জিইয়ে রেখে জাতীয় সংসদের এক পাক্ষিক নির্বাচনে জাতি সংকটে পতিত হবে-যা সামাল দেয়া ক্ষমতাসীন অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না। তিনি বলেন, জাতিকে অমানিষার অন্ধকারে নিমজ্জিত হওয়ার হাত থেকে বাচাঁতে সকলের অংশগ্রহনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সর্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে এবং নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সভায় বক্তারা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারিক হত্যাকান্ড রুখে দেয়ার আহবান জানানো হয়। নেতৃবৃন্দ, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি জানান। 

 

বার্তা প্রেরক

সাজ্জাদ হোসেন

দফতর সম্পাদক, জাসদ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।