যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক, ক্রীড়া,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এস এম মিকাইল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন কালচারাল অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।