যাবজ্জীবনের সাজা এড়াতে ১৪ বছর আত্মগোপনের পর অবশেষে গ্রেপ্তার

নোয়াখালীর একটি হত্যা মামলায় যাবজ্জীবনের সাজা এড়াতে দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে থাকা বেলাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টায় চট্টগ্রামের আকবর শাহ থানাধীন কর্ণেলহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। 

গ্রেপ্তারকৃত বেলাল নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের রমাপুর গ্রামের বারেকের ছেলে।

জানা যায়, ২০১২ সালের একটি হত্যা মামলায় আদালত বেলাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া দণ্ডবিধির ৪৫৮ ও ৩৮০ ধারায় তাকে পৃথকভাবে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি যৌথ দল আসামি বেলালকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের পরিচয় নিশ্চিত করে এবং মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।