বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, দুই পুলিশ আহত

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস’র দ্য হেগ শহর। দেশটিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সহিংস সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে। এ সময় পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ডিক স্কোফ ঘটনাটিকে ‌‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য একেবারেই মেনে নেওয়া যায় না।’

ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্স গত নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং আগামী ২৯ অক্টোবরের ভোটের আগেও জরিপে এগিয়ে আছেন। তাকে এই বিক্ষোভে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি যাননি। বরং তিনি নিজেও পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করেন এবং বলেন, এটি ‘মূর্খদের কাজ।’

সূত্র : বিবিসি
খবরওয়লা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।