যারা ইনছানের রাজত্ব কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে আমার লড়াই : কামারুল আরেফিন

যারা ইনছানের রাজত্ব কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে আমার লড়াই : কামারুল আরেফিন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কামারুল আরেফিন দিনব্যাপী নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা ও গণসংযোগ করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ এক বর্ধিত সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।

বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুলের সভাপতিত্ব বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস।

 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কামারুল আরেফিন দিনব্যাপী নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা ও গণসংযোগ করেছেন। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ এক বর্ধিত সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুলের সভাপতিত্ব বর্ধিত সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বহলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য বাবু সুরঞ্জন কুমার ঘোষ, মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা ইঞ্জি: রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি প্রার্থী কামারুল আরেফিন বলেন, গত নির্বাচনে নৌকা নিয়ে এমপি হলেন ইনু, ভোটের পরদিন মিরপুর- ভেড়ামারা আওয়ামী লীগকে ভূলে গেলেন। ১৪ দলের জোটের নাম গন্ধ থাকলো না। উনি সেদিন হয়ে গেলেন জাসদ। এক সময় বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য এই জাসদ গণবাহিনী সৃষ্টি করে সেদিন শিক্ষিত সমাজ ও আওয়ামী লীগকে ধব্বংস করতে শ্লোগান তুলেছিলো ‘কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না’ তা হবে না, কেউ থাকবে এক তলায়, কেউ থাকবে দোতলায়, তা হবে না, তা হবে না। এখন জাসদের সভাপতি ইনু কোথায় থাকেন। যিনি মশাল ছেড়ে নৌকায় উঠে ক্ষমতা ধরে রাখতে চান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের কথা ভুলে যান। সেই সুবিধাবাদী এমপির বিরুদ্ধে ভোট যুদ্ধে জনগণের পাশে দাঁড়িয়েছি। অনেক বছর পর মিরপুর- ভেড়ামারাবাসী জেগে উঠেছে। এলাকার উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে আজ ভোট যুদ্ধে নেমেছি। জনগণের সমর্থন পেয়ে এমপি প্রার্থী হয়েছি কারন একটাই যারা ইনছানের রাজত্ব কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে আমার লড়াই। এর আগে সকাল ১১টার দিকে আমলা এলাকায় গণসংযোগ করতে দেখা যায় ট্রাক মার্কার প্রার্থী কামারুল আরেফিনকে। দুপুরে তিনি মিরপুর উপজেলার পোড়াদহ এলাকাতেও ব্যাপক গণসংযোগ করেন। এ সময় সাধারন জনতাকে শুভেচ্ছা জানান এবং তার ট্রাক প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন। গণসংযোগকালে সুশীল সমাজের ব্যক্তিবর্গ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কামারুল আরেফিনকে বিজয়ী করার আশা ব্যক্ত করেন। এবং কামারুল আরেফিন সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

যারা ইনছানের রাজত্ব কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে আমার লড়াই : কামারুল আরেফিন

 

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য বাবু সুরঞ্জন কুমার ঘোষ, মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আওয়ামী লীগ  নেতা ইঞ্জি: রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি প্রার্থী কামারুল আরেফিন বলেন, গত নির্বাচনে নৌকা নিয়ে এমপি হলেন ইনু, ভোটের পরদিন মিরপুর- ভেড়ামারা আওয়ামী লীগকে ভূলে গেলেন। ১৪ দলের জোটের নাম গন্ধ থাকলো না। উনি সেদিন হয়ে গেলেন জাসদ। এক সময় বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য এই জাসদ গণবাহিনী সৃষ্টি করে সেদিন শিক্ষিত সমাজ ও আওয়ামী লীগকে ধব্বংস করতে শ্লোগান তুলেছিলো ‘কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না’ তা হবে না, কেউ থাকবে এক তলায়, কেউ থাকবে দোতলায়, তা হবে না, তা হবে না। এখন জাসদের সভাপতি ইনু কোথায় থাকেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

যিনি মশাল ছেড়ে নৌকায় উঠে ক্ষমতা ধরে রাখতে চান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের কথা ভুলে যান। সেই সুবিধাবাদী এমপির বিরুদ্ধে ভোট যুদ্ধে জনগণের পাশে দাঁড়িয়েছি। অনেক বছর পর মিরপুর- ভেড়ামারাবাসী জেগে উঠেছে। এলাকার উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে আজ ভোট যুদ্ধে নেমেছি। জনগণের সমর্থন পেয়ে এমপি প্রার্থী হয়েছি কারন একটাই যারা ইনছানের রাজত্ব কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে আমার লড়াই।  এর আগে সকাল ১১টার দিকে আমলা এলাকায় গণসংযোগ করতে দেখা যায় ট্রাক মার্কার প্রার্থী কামারুল আরেফিনকে। দুপুরে তিনি মিরপুর উপজেলার পোড়াদহ এলাকাতেও ব্যাপক গণসংযোগ করেন। এ সময় সাধারন জনতাকে শুভেচ্ছা জানান এবং তার ট্রাক প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

গণসংযোগকালে সুশীল সমাজের ব্যক্তিবর্গ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কামারুল আরেফিনকে বিজয়ী করার আশা ব্যক্ত করেন। এবং কামারুল আরেফিন সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।