স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ’র পক্ষে একমঞ্চে আওয়ামীলীগ নেতারা

নিজ সংবাদ ॥ স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ’র পক্ষে একমঞ্চে আওয়ামীলীগ নেতারা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এক হয়েছেন আওয়ামীলীগ নেতারা। এক মঞ্চে বসে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীককে বিজয়ী করতে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের পক্ষে মতবিনিময় করেছেন এসব প্রাবীণ আওয়ামীলীগ নেতারা।

ওই মঞ্চে ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তারিকসহ প্রবীণ নেতারা। গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমারখালীর আলাউদ্দিন নগরে সততা হোটেলে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর’ রউফের পক্ষে কাজ করতে সংহতি প্রকাশ করেন।

 

Fay 01 22 12 23 স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ’র পক্ষে একমঞ্চে আওয়ামীলীগ নেতারা

 

স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ’র পক্ষে একমঞ্চে আওয়ামীলীগ নেতারা

 

নেতারা বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের উন্নয়ন কুমারখালী খোকসায় বিস্তীর্ণভাবে ছেঁয়ে আছে। তার জনপ্রিয়তায় তাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুর রউফকে বিপুল ভোটে জয় যুক্ত করার আশা ব্যক্ত করেন তারা। এছাড়াও ওই দুই উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নির্বাচনীয় পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফরের সভাপতিত্বে ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান, আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুর’ রউফ, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তারিক, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর সাত্তার, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশের আলী বিশ্বাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জেমস খান, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মো. সেলিম হকসহ (কুমারখালী- খোকসা) উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।