যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে সান আন্তোনিও শহরের বাইরে আকস্মিক বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪জুলাই) টেক্সাসের মধ্যাঞ্চলের একজন কাউন্টি কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে আমি যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে, আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি।

ল্যারি লেথিয়া বলেছেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে মারাত্নক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্পের প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে।

টেক্সাস পার্ক রেঞ্জার্স এর আগে জানিয়েছিল যে, তারা নদীর ধারের সামার ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার শুরু করেছেন। কিন্তু এখনো অনেক মেয়েই নিখোঁজ রয়েছে।

টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজারের কাছ থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, উদ্ধারকারী সাঁতারুদের সাথে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।