যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সোহেল খান (৩৫) নামের এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, জমি লিজ নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তবে পুলিশের ভাষ্য, ডাকাত সন্দেহে আটক অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, ১৫ দিন আগে তিনি সন্তান জন্ম দিয়েছেন এবং শনিবার তিনি বাবার বাড়িতে ছিলেন। রাতে একই গ্রামের শাহিন হাওলাদার লোক পাঠিয়ে তার স্বামীকে ডেকে নেন। রাত ১২টার দিকে মসজিদের সামনে সোহেলকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। রাত ১টার দিকে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে প্রচার করা হয়। রবিবার সকালে পুলিশ সোহেলের মরদেহ উদ্ধার করে।

সাজেদার অভিযোগ, জমি লিজ নিয়ে বিরোধের জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। গত বছর শাহিন তাদের জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছিলেন। এ বছর সোহেল নিজেই চাষাবাদ করায় শাহিন ক্ষুব্ধ হয়ে ওঠেন। জমির ফসল নষ্ট করতে মহিষ ছেড়ে দেওয়া এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে হত্যা—সবই ওই বিরোধের ধারাবাহিকতা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে শাহিন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রবিবার ভোরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় সোহেলের লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ ও ডাকাত সন্দেহে আটকের বিষয়—দুই দিকই তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।