যে কারণে বাতিল হলো ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকার ডিক্লারেশন

হবিগঞ্জের স্থানীয় দৈনিক ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার ঘোষণা ও নিবন্ধন (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসক ড. মো. ফরিদুল রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩–এর ধারা ১১(ক) ও ১১(খ) লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুশান্ত দাস গুপ্ত–কে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। পরে তিনি ১৪ অক্টোবর লিখিত জবাব দাখিল করলেও তা ‘অগ্রহণযোগ্য ও অযৌক্তিক’ বিবেচিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

May be an image of ticket stub and text that says 'মেহেনু, ছাপাখানা @ প্রকাশনা (মোষণা G নিবঙ্ধীকরণ) আইন, ১৯৭৩- এর ধারা ১১(ক) ১১৭) লজিত হয়েছে: যেহেতু, ১৩ অকোবর ২০২৫ তারিখের .86.000.030.09.009.20-32 প্রকাপ/সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়; এবং যেহেবু, 8٢ অন্টোবর ২০২৫ ভারিখে তিনি যে ব্যাখ্যাসহ জবাব দাখিল করেছেন, যা অগ্রহণযোগ্য এবং মুক্তিুক্ত বিবেচিত হজানি: স্মারকে উক্ত পত্রিকার সেহেনু, "দৈনিক আমার হবিগপ্প" পত্রিকার মোষণাপত্র ১৯৭৩ সনের ছাপাখানা G প্রকাশনা (যোষণা 3 নিরহীকরণ) আইন এর ১১ ধারা অনুযায়ী এতনবারা বাতিল করা হলো। 世 ১৬-১০-২০২৫ .মোঃফরিদুররহমা মো: ফরিদুর রহমান জেলা ম্যাজিশ্দ্রেট ০২৯৯৬৬০৬১০০ (ফোন) ০৮৩১-৬১২০৫ (ফ্যাক্স) dchabiganj@mopa.gov.bd তারিখ: আখিন ১৪৩২ বঙ্গাব অড়োবর ২০২৫ পশ্টাদ নম্বর FR06.86.35000.090000 (১০) ( (জোচ্টতারকমানুসরে): নয়): কতিতপ্রয়োজনীয়'

প্রজ্ঞাপনের ভাষায়, ‘যেহেতু ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ধারা ১১(ক) ও ১১(খ) লঙ্ঘিত হয়েছে, এবং প্রকাশক/সম্পাদকের ব্যাখ্যা গ্রহণযোগ্য বিবেচিত হয়নি, সেহেতু দৈনিক ‘আমার হবিগঞ্জ’-এর ঘোষণাপত্র বাতিল করা হলো।’

সূত্র জানিয়েছে, পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্ত। সম্প্রতি তিনি অন্তবর্তী সরকারের প্রতিনিধিদের নিউইয়র্ক সফর চলাকালীন সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাঁকে সরকারি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়াতে ও এক উপদেষ্টার এপিএসকে লাথি মারতেও দেখা যায়।

May be an image of 5 people, beard and text that says 'BEARDNE 도시위 BEARDWELL Construction Tion Cb গাড়ির সামনে শুয়ে প্রতিবাদরত স্ষুশান্ত দাস গুপ্ত'

এছাড়া এই সম্পাদক অন্তবর্তী সরকারের প্রতিনিধিদের বিভিন্ন সভা সমাবেশ স্থলে সরকারবিরোধী মানববন্ধন ও বিক্ষোভে নেতৃত্ব দিতেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে এসব ঘটনার পরপরই তাঁর সম্পাদিত পত্রিকার ঘোষণাপত্র বাতিলের সিদ্ধান্ত আসে।

জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ‘দৈনিক আমার হবিগঞ্জ’-এর ঘোষণা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে পত্রিকাটি আইনত আর প্রকাশ করতে পারবে না।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।