রংপুরে জমি বিরোধে হাঁসুয়ার কোপে ভাই খুন

রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাঁসুয়ার কোপে মাসুদার রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

 শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাজিরদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদার রহমান নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

তার ভাই মামুনুর রহমান জানান, বাড়ির ভিটার ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা আব্দুল লতিফের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আব্দুল লতিফ ও তার লোকজন ওই জমিতে ঘর তুলতে গেলে মাসুদার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে লতিফের ছেলে সাইফুল ইসলাম হাঁসুয়া দিয়ে মাসুদারের ঘাড়ে কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।”

খবরওয়ালা/ আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।