রমজান ও ঈদে ইন্দোনেশিয়ায় প্লেন ভাড়া-টোল ফি কমানোর নির্দেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে দেশটির অভ্যন্তরীণ প্লেন ভাড়া এবং গুরুত্বপূর্ণ কিছু মহাসড়কে টোল ফি কমানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। পুরো রমজান মাস ও ঈদুল ফিতরের সময় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ইন্দোনেশিয়ায় গত শনিবার থেকে রমজান পালন শুরু হয়েছে। পবিত্র মাস এবং ঈদ উৎসবের সঙ্গে ‘মুদিক’ নামে পরিচিত এক বিশেষ প্রথা জড়িয়ে আছে, যখন লাখ লাখ মানুষ নিজ গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যান।

ঈদের আগে রাজধানী জাকার্তা ও বন্দরনগরী সুরাবায়ার মতো বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ ট্রেন, প্লেন ও ব্যক্তিগত গাড়িতে যাত্রা করেন। এতে ট্রেন স্টেশন ও বিমানবন্দরগুলোর পাশাপাশি মহাসড়কগুলোতে প্রচণ্ড যানজট তৈরি হয়।

প্রাবোয়ো জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের জন্য অভ্যন্তরীণ প্লেন ভাড়া কমানো হবে। এছাড়া ঈদুল ফিতর এবং বালির ‘নিয়েপি’ বা নীরবতার দিবস উপলক্ষে কয়েকটি প্রধান মহাসড়কের টোল ফি কমানো হবে।

সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো মুদিক প্রক্রিয়াকে স্বাচ্ছন্দ্যময় করা এবং মুসলিম জনগোষ্ঠীকে রোজা রাখা ও ঈদ উদযাপনে সহযোগিতা করা।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।