রাজধানীতে দুর্বৃত্তের হাতে যুবক খুন

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আরমান হোসেন পাপ্পু (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত আরমান দারাজের কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আন্দারমানিক গ্রামে। তার পরিবার তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকে। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু ছিলেন মেঝ।

পাপ্পুর বাবা মো. ইকরাম হোসেন বলেন, আমার ছেলে সন্ধ্যায় সাতরাস্তা মোড়ে রাস্তা পারাপারের সময় ৩-৪ যুবক তার কাছে পরিচয় জানতে চান। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।