রাজধানীতে নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

রাজধানী সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে মোছা. রোকসানা আক্তার নামের এক নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়েছেন নিহতের স্বামী বাবুল আক্তার।

রবিবার (২০ এপ্রিল) সকালে আশুলিয়া থানাধীন টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পোশাক শ্রমিকের অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, সকালে রোকসানাদের ঘর থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দগ্ধ অবস্থায় রোকসানাকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, নিহত রোকসানা আক্তার ও তার স্বামী বাবুল আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে কালাম মাদবরের বাসায় ভাড়া থেকে একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল আক্তার প্রথমে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পরে আলামত নষ্ট করতে লাশে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে আটকের চেষ্টা করছে পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।