রাজধানীতে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষার্থীর

রাজধানীর মতিঝিল থানা সংলগ্ন কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির একটি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীর দাদি রেখা বিশ্বাস জানান, মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী রশনি। সকালের দিকে স্কুলে যাওয়ার সময় কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসির বাসের ধাক্কায় গুরুতর আহত হয় রশনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। রশনির বাবার নাম পলাশ পাল। মুগদার মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো ওই শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।