রাজধানীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধ লাখ টাকা ছিনতাই

রাজধানীর তেজগাঁওয়ে মো. আল আমিন (৫০) নামের ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তেজগাঁওয়ে সিটি পাম্পের পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত আল আমিন ভোলার বোরহান উদ্দিন উপজেলার ছোট মনিকা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তেজগাঁও পূর্ব স্টেশন রোড এলাকায় থাকেন তিনি।

আহত ব্যবসায়ীর মামা আমজাদ হোসেন বলেন, আমার ভাগিনা কাভার্ড ভ্যানের ব্যবসায়ী। গতকাল রাতে ব্যবসায়িক কাজ শেষে তেজগাঁও সিটি পাম্পের পাশ দিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল সে। পথে ছিনতাইকারীরা তার গতিরোধ করে করে মাথায় পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে আহত করে। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের চিকিৎসা শেষে নিউরোসার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে।

তার স্বজনেরা জানিয়েছেন, ছিনতাইকারীরা আল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তার কাছে থাকা ৬৮ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘গতরাতে আল আমিন নামে ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।