রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজধানীর পুরান ঢাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজমা বেগম (৪৫),  মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)।

বার্তায় বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে অভিযান চালায়। অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, পরে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম  পিস্তল, একটি পয়েন্ট ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি, এক বক্স বোমা তৈরির স্প্লিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।