রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আহত ৪

রাজধানীর ব্যস্ততম এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফার্মগেট ও মহাখালী এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে  ৪ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম বিস্ফোরণটি ঘটে ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটের সামনের সড়কে। কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনের রাস্তায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, “দুটি জায়গাতেই ককটেলের বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। কারা, কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।

এদিকে একাধিক বাসিন্দা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই আতঙ্কে আশপাশের দোকান ও বাসা থেকে বেরিয়ে আসেন। “আমরা ভেবেছিলাম গ্যাসের বিস্ফোরণ বা বড় কোনো দুর্ঘটনা,”—বলেছেন একজন স্থানীয় দোকানদার।

বিস্ফোরণ দুটির ধরণ এবং লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রাথমিকভাবে এটি কোনো ধরনের ‘সাবোটাজ’ বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ নিয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সংশ্লিষ্ট সব সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।